Tuesday, June 9, 2026
Home ব্যাংক-বীমা রোববার সময়সীমার পরে ব্যাংক খোলা রাখার আহ্বান

রোববার সময়সীমার পরে ব্যাংক খোলা রাখার আহ্বান

আগামী রোববার হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। এ উপলক্ষে নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে রোববার অফিস সময়ের পরও হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলো খোলা রাখা প্রয়োজন। যতক্ষণ নিবন্ধনকারীরা অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

শুক্রবার এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব গণমাধ্যমকে জানান, শেষ মুহূর্তে নিবন্ধনের কাজ আটকে না যায়, এ জন্যই এ অনুরোধ জানানো হয়েছে।

 

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক গণমাধ্যমকে জানান, এখনো ব্যাংক খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

 

হজ নিবন্ধনের প্রক্রিয়া অনুযায়ী, প্রথম ধাপে ৩০ হাজার টাকা দিয়ে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ লাখ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হয়। শেষ ধাপে ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে পূর্ণ নিবন্ধন শেষ করতে হয়।

 

২০২৫ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

 

শুক্রবার দুপুর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

 

ধর্ম মন্ত্রণালয় আশা করছে, ব্যাংক খোলা রাখার এই উদ্যোগের ফলে শেষ সময়ে নিবন্ধনপ্রক্রিয়া আরও সহজ হবে এবং কোনো ভোগান্তি ছাড়াই হজযাত্রীরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

 

হজযাত্রীদের সুবিধার্থে সরকার প্রক্রিয়াটি আরও সহজতর করার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সময়মতো নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments