Tuesday, April 21, 2026
Home জাতীয় রোজার আগেই তেলের সংকট, বাজার কারসাজি বন্ধ হবে কবে?

রোজার আগেই তেলের সংকট, বাজার কারসাজি বন্ধ হবে কবে?

রমজানের আগে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা চরমে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজার ঘুরেও বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা। পাইকারি ও খুচরা দোকানগুলোতে তেল সংকট দেখা দিলেও সরকারি হিসাব বলছে, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তাহলে বাজার থেকে তেল উধাও হলো কেন? বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা তেল কিছুটা পাওয়া গেলেও বোতলজাত তেল একপ্রকার অনুপস্থিত। কোথাও পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সাধারণ ভোক্তারা বলছেন, সিন্ডিকেটের কারণেই এই কৃত্রিম সংকট। ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে মজুত রেখে দাম বাড়ানোর চেষ্টা করছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর আমদানির পরিমাণ এক লাখ টন বেশি। তেলের চাহিদা মেটানোর জন্য আরও আট লাখ টন তেল পাইপলাইনে রয়েছে। তবুও বাজারে সংকট কেন? সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র ইচ্ছাকৃতভাবে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, যাতে সরকার দাম বাড়াতে বাধ্য হয়।ভোজ্যতেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলছে, বাজারে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সরবরাহ করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, গত চার মাস ধরে বেশিরভাগ কোম্পানি তাদের ডিলারদের কাছে তেল সরবরাহ বন্ধ রেখেছে। ফলে খুচরা পর্যায়ে তেলের সংকট দেখা দিয়েছে।

রাজধানীর নয়াবাজারে তেল কিনতে আসা নূরে আলম বলেন, “পাঁচটি বাজার ঘুরেও বোতলজাত তেল পাইনি। বাধ্য হয়ে বেশি দামে খোলা তেল কিনতে হলো।” একই অবস্থা জিনজিরা, কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে। অনেক দোকানদার বলছেন, ডিলাররা সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে তাদের কিছু করার নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বাজারে কারসাজি রোধে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তবে এর আগেও এমন পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবায়নে ঘাটতি দেখা গেছে।

ভোক্তারা চান, সরকার কঠোর নজরদারি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করুক। অন্যথায়, রমজানে তেলসহ নিত্যপণ্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments