Sunday, May 31, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের প্রস্তাব অনুমোদনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে

রূপালী ব্যাংকের প্রস্তাব অনুমোদনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে নতুন সাধারণ শেয়ার ইস্যুর উদ্যোগ নিয়েছে। এজন্য আগামী ২৭ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলে সরকারকে অনুকূলে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। এসব শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা এবং প্রিমিয়াম রাখা হয়েছে ৫ টাকা, ফলে প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য হবে ১৫ টাকা। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

সরকারের পক্ষে অর্থ বিভাগের সচিবের অনুকূলে মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার মানি ডিপোজিট রয়েছে। এর বিপরীতে উল্লিখিত শেয়ার ইস্যু করতে যাচ্ছে রূপালী ব্যাংক। তবে ইজিএমে অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলে এ প্রক্রিয়া চূড়ান্ত হবে।

 

চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ২০ পয়সায়, যা গত বছর একই সময়ে ছিল ৮৯ পয়সা। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংক কোনো লভ্যাংশ দেয়নি। বর্তমানে রূপালী ব্যাংকের ৯০ শতাংশ শেয়ার সরকারের দখলে, বাকিগুলো প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments