Monday, May 11, 2026
Home জাতীয় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০ জন

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০ জন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিনতাইকারী ও পেশাদার অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধের হার বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এ অভিযানের লক্ষ্য ছিল অপরাধী চক্রের সদস্যদের আটক করা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা।

অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  ডিসি ইবনে মিজান বলেন, “মোহাম্মদপুর এলাকায় কিছুদিন ধরে ছিনতাই এবং মাদক ব্যবসার অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা ঘটত। এসব অপরাধীদের ধরতে এ অভিযান চালানো হয়। আমরা মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছি, যারা বিভিন্ন অপরাধে জড়িত। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে কিছু অপরাধী এলাকায় ছদ্মবেশে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে।  স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করেছেন। তারা জানান, মোহাম্মদপুর এলাকায় ছিনতাই এবং মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় এলাকাবাসী ভয় ও আতঙ্কে ছিল। পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments