Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য রমজান উপলক্ষে পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি: বাণিজ্য উপদেষ্টা

রমজান উপলক্ষে পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এ বিষয়ে (দ্রব্যমূল্য) পর্যালোচনার উদ্দেশ্যে আগামী ১৯ জানুয়ারি সব অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি । পর্যালোচনার পর আমাদের সার্বিক পরিস্থিতি বিষয়ে আরও ভালো বলতে পারবো।

রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি। তিনি বলেন, আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

Recent Comments