Saturday, June 13, 2026
Home জাতীয় রমজানকে সামনে রেখে পণ্য মজুদ বাড়াচ্ছে টিসিবি

রমজানকে সামনে রেখে পণ্য মজুদ বাড়াচ্ছে টিসিবি

রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে, সরকারি বাণিজ্যিক সংস্থা-টিসিবি। এজন্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে।

গত রমজানে সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে। ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টি দেখা দেয়। এবার স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে বলে আশা করছেন ডিলার ও ভোক্তারা।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ন কবির জানান, এবারও রমজানে ডাল, তেল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা। ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, টিসিবি কোনো পণ্য আমদানি করলে সেটা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন হয়। ওই দেশের টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া পণ্য আনা হয় না। কোনো নিম্নমানের পণ্য বিদেশি কোনো দেশ ছাড়করণের অনুমতি দেয় না বলেও জানান তিনি।

২০ হাজার টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার টন চিনির পাশাপাশি রমজান মাসে ১০ হাজার টন ছোলা ও দেড় হাজার টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে, টিসিবি। সারাদেশে টিসিবির ডিলার আছে ৮ হাজার ২৫০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

Recent Comments