Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য এপ্রিলে হতে পারে বিজিএমইএ ও এফবিসিসিআই নির্বাচন

এপ্রিলে হতে পারে বিজিএমইএ ও এফবিসিসিআই নির্বাচন

আগামী এপ্রিলে হতে পারে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন। ৫ আগস্টের পর থেকে এ দুটি সংগঠন পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক। তাঁরা জানান, সংগঠনে সংস্কার আনতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করতে নির্বাচনে দেরি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, নির্বাচিত কমিটি দায়িত্ব পেলে আমদানি-রপ্তানি বাড়বে।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর পদত্যাগ করেন এফবিসিসিআই ও বিজিএমইএ এর সভাপতি। সংগঠনগুলো চলছে প্রশাসক দিয়ে। ১০ জানুয়ারির মধ্যে নির্বাচন করার কথা ছিল। কিন্তু এখনই তা হচ্ছে না।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এর প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, কমিয়ে আনা হচ্ছে পরিচালক ও সহ-সভাপতির সংখ্যা। রাজনৈতিকভাবে নয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন। এ রকম সংস্কার অব্যাহত রয়েছে তাই নির্বাচন দিতে দেরি হচ্ছে।পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, ২৬ জানুয়ারি নির্বাচনবোর্ড গঠন করা হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে।

এ মাসেই হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান বিজিএমইএর প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments