Saturday, May 23, 2026
Home অর্থ-বানিজ্য রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে পোশাকখাত থেকে: বস্ত্রমন্ত্রী

রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে পোশাকখাত থেকে: বস্ত্রমন্ত্রী

বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশেরও বেশি পোশাকখাত থেকে আসে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি অর্জিত হয় দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প খাত থেকে। এ পর্যন্ত এক হাজার ৮৩টি স্থানীয় এবং বিদেশি বায়িং হাউজ নিবন্ধিত হয়েছে। এসব বায়িং হাউজ পণ্যের নতুন বাজার সম্প্রসারণ এবং এ শিল্পের বিকাশে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, বস্ত্র অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে গড়ে ৫ হাজারের অধিক শিক্ষার্থী টেক্সটাইল বিষয়ে পাস করে বের হচ্ছেন। এসব শিক্ষার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত হয়ে বস্ত্রখাতে অবদান রাখছেন।

বর্তমানে বস্ত্র অধিদপ্তরের আওতাধীন ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৫টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট, ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে। নতুন নতুন কোর্স সংযোজনের মাধ্যমে এ শিল্পের কারিগরি ক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে রাজধানী ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১১টার কিছু পরে তেজগাঁওয়ের সরকারি কার্যালয়...

রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।...

টাকার বিপরীতে এক বছরে রুপির দাম কমেছে ১০%

ভারতীয় রুপির দরপতন এখন আর শুধু মার্কিন ডলারের বিপরীতেই সীমাবদ্ধ নেই; বরং পাকিস্তানি রুপি এবং বাংলাদেশি টাকার বিপরীতেও কমছে ভারতীয় রুপির মান। গত এক...

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বার্তায়...

Recent Comments