Monday, June 15, 2026
Home কর্পোরেট যোগ্যতার স্বীকৃতি পেলেন আইএফআইসি ব্যাংকের ৯০ কর্মকর্তা

যোগ্যতার স্বীকৃতি পেলেন আইএফআইসি ব্যাংকের ৯০ কর্মকর্তা

পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আইএফআইসি ব্যাংকের ৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে ‘Celebrating Career Progression’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়।

হাইব্রিড ফরম্যাটে আয়োজিত এ আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ১৬ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতির পত্র তুলে দেওয়া হয়, আর দেশের বিভিন্ন শাখা ও উপশাখা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকা ৭৪ জন কর্মকর্তার কাছেও একইভাবে পদোন্নতির পত্র পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমাদের অগ্রগতির মূল চালিকাশক্তি হলো আমাদের নিবেদিত কর্মীবাহিনী। এই স্বীকৃতি শুধু ব্যক্তি পর্যায়ের সাফল্য নয়, বরং গোটা প্রতিষ্ঠানকে উৎসাহিত করে।”

২০২৫ সালে আইএফআইসি ব্যাংকে মোট ৬৬২ জন কর্মকর্তা বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের অনুপ্রেরণা ও কর্পোরেট সংস্কৃতি জোরদার করার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির দিকে আরও একধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments