Saturday, July 18, 2026
Home জাতীয় অবশেষে হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

অবশেষে হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর ফুজাইরা বন্দরের পথে জাহাজ; কূটনৈতিক প্রচেষ্টায় মিলেছে চলাচলের অনুমতি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে জ্বালানি গ্রহণ (বাংকারিং) এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজে কর্মরত কর্মকর্তারাও নাবিকদের নিরাপদ থাকার তথ্য নিশ্চিত করেছেন।

বিএসসির তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে পারস্য উপসাগরে প্রবেশের পর জাহাজটি কাতার থেকে স্টিল কয়েল পরিবহন করে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির নির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করতে হয়।

পরবর্তী সময়ে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনা থাকলেও হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে বাধ্য হয়। যুদ্ধবিরতির পর একবার প্রণালি অতিক্রমের চেষ্টা করেও ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি ওমান উপকূলে আশ্রয় নেয়।

সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় অবশেষে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। ২০১৮ সালে নির্মিত প্রায় ৩৯ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারটির সব নাবিক সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিএসসি।

আন্তর্জাতিক সামুদ্রিক খাতের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বহু বাণিজ্যিক জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করছে। এমন পরিস্থিতিতে ‘এমভি বাংলার জয়যাত্রা’র নিরাপদে প্রণালি অতিক্রম বাংলাদেশি নৌপরিবহন খাতের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments