Monday, May 25, 2026
Home অর্থ-বানিজ্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ছে, তালিকায় ৩০টি দেশ যোগের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ছে, তালিকায় ৩০টি দেশ যোগের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম জানান যে ট্রাম্প প্রশাসন তার বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা করছে। বর্তমানে ১৯টি দেশকে প্রভাবিত করা এই নিষেধাজ্ঞা আগামীতে ৩০টির বেশি দেশে সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫)  ফক্স নিউজের “দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল” অনুষ্ঠানে সাক্ষাৎকারে নোয়েম বলেন, ‘নির্দিষ্ট সংখ্যা বলতে চাই না, তবে এটি ৩০-এর বেশি এবং প্রেসিডেন্ট দেশগুলোর ব্যাপারে মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন তিনি কোন দেশগুলো তালিকায় যোগ করা হবে তা প্রকাশ করেননি।
এছাড়াও অভিবাসন কর্মকর্তারা জানান, সম্প্রসারিত তালিকাটি বিভিন্ন দেশের নিরাপত্তা ঝুঁকি এবং অভিবাসন সংক্রান্ত হুমকির ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আইনপ্রণেতা এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তর্ক শুরু হয়েছে। তাদের মতে, নিষেধাজ্ঞা সম্প্রসারণের ফলে পর্যটন প্রভাবিত হতে পারেন এবং প্রভাবিত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও উত্তেজনা তৈরি হতে পারে। নির্দিষ্ট দেশগুলোর নাম এবং কার্যকর করার সময়সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments