Friday, July 10, 2026
Home জাতীয় যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর করা হবে।

পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন কর্মসূচির মধ্যে প্রায়ই সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি থাকছে। আন্দোলনকারীদের থামাতে গিয়ে লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করতে দেখা যাচ্ছে পুলিশকে। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ” “জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ জানুয়ারি সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।” নির্ধারিত এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। এর আগে একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করে গণ বিজ্ঞপ্তি দেয় ডিএমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments