Tuesday, May 26, 2026
Home জাতীয় মেধাস্বত্ব সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা বৃদ্ধি পাবে

মেধাস্বত্ব সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা বৃদ্ধি পাবে

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করল। যা দেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সেবাকে দ্রুত ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবে।

মঙ্গলবার ঢাকায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিটি) এর পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন শিল্প উপদেষ্টা।

আদিলুর রহমান বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত, যা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) এর কারিগরি সহায়তায় বিশ্বজুড়ে অনেক দেশেই সফলভাবে ব্যবহৃত সফটওয়্যার। মেধাসম্পদ সেবার আবেদন গ্রহণ, যাচাই-বাচাই, নবায়ন এবং আপত্তি নিষ্পত্তি কার্যক্রমকে আধুনিক ও সহজ করবে। এর ফলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ, দ্রুত ও সেবাগ্রহীতা বান্ধব হবে ।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত ও তরুণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরও এসব খাতে দেখা যায় মেধাস্বত্ব সংরক্ষণে উদ্যোক্তাদের মাঝে সচেতনতার ঘাটতি রয়েছে। IPAS সফটওয়্যার এক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচন করবে। অনালইনের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই তাদের উদ্ভাবন ও পণ্যের জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস এর জন্য আবেদন করতে পারবে। মেধাস্বত্ব সংরক্ষণের ফলে তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WIPO রিপ্রেজেন্টেটিভ হিশাম আদেল ইলহোসসেইনি ফায়েদ, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব মাকসুরা নূর, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments