Saturday, June 13, 2026
Home জাতীয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার

অস্ত্রসহ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (২৭ মে) সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে তথ্য জানানো হয়েছে।

পরে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে যে, বিকেলে সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে জানানো হবে।
https://online.sultann.bet
ঢাকার অপরাধ জগতের দুই কুখ‍্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসা থেকে সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এর আগে সেনা বাহিনীর চৌকস সদস‍্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে। দুজনকেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

সূত্র বলছে, আজ যে কোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হতে পারে। এছাড়াও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

Recent Comments