Saturday, May 16, 2026
Home কর্পোরেট মেঘনা ব্যাংকের পক্ষ থেকে রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর

মেঘনা ব্যাংকের পক্ষ থেকে রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে হুইলচেয়ারগুলো বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বিতরণ করা হয়।

মঙ্গলবার (৫ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মেঘনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জনাব এ. বি. এম কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব এস. এম. আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এবং স্টেশন মাস্টারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেঘনা ব্যাংকের পক্ষ থেকে যাত্রীসাধারণের কল্যাণে এ ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ ভবিষ্যতেও বাস্তবায়ন করা হবে এবং অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments