Friday, May 1, 2026
Home জাতীয় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

ড. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments