Friday, June 26, 2026
Home অর্থ-বানিজ্য মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই এখনও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ফলে সীমিত আয়ের মানুষকে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, মাছের দামে তেমন কোনো পরিবর্তন নেই। ছোট কাঁচকি মাছ কেজিপ্রতি প্রায় ৩০০ টাকা, মলা ২৮০ টাকা, বড় সাইজের সুরমা ৩০০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও দাম আগের তুলনায় কমেনি। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বেশি থাকায় খুচরা বাজারেও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

সবজির বাজারেও একই চিত্র। মৌসুমি সবজির সরবরাহ থাকলেও অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৬০ টাকার ওপরে রয়েছে। আলু, টমেটো, বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়শসহ বিভিন্ন ধরনের শাক আগের সপ্তাহের মতোই উচ্চ দামে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ও পরিবহন ব্যয় বেশি থাকায় এবং পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও মূল্য কমানো সম্ভব হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...

নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে?

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাজারে বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, চাল, ডাল, মাংস,...

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

Recent Comments