ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী পোশাক খাত–সংশ্লিষ্ট সংসদ সদস্য, মন্ত্রী ও উপদেষ্টাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত মন্ত্রীবৃন্দ
খন্দকার আবদুল মুক্তাদীর শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্র, আফরোজা খানম , বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী , জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
প্রতিমন্ত্রীবৃন্দশামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মো. শরীফুল আলম, শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীআহম্মদ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীএছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন-কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত সংসদ সদস্যরা
জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান ও মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্প থেকে নির্বাচিত প্রতিনিধিদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় সমস্যা ও পোশাক খাতের চ্যালেঞ্জগুলো সংসদে জোরালোভাবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়ন মানেই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন এমন প্রত্যাশার কথাও তিনি ব্যক্ত করেন।


