Saturday, June 13, 2026
Home জাতীয় ভোটের মাঠে পেশিশক্তি ব্যবহারের আতঙ্ক এখনও কাটেনি: আখতার

ভোটের মাঠে পেশিশক্তি ব্যবহারের আতঙ্ক এখনও কাটেনি: আখতার

রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবারের নির্বাচনকে ঘিরে পেশিশক্তি ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জনসমর্থন না থাকায় একটি দলের প্রার্থীরা কেন্দ্র দখলের মানসিকতা নিয়ে এগোচ্ছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় আখতার হোসেন বলেন, “যাদের জনগণের সমর্থন নেই, তারা জোর করে কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে। তবে জনগণ এমন অপচেষ্টা মেনে নেবে না। যারা এ পথে হাঁটছে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় প্রশাসন এখনো সমতাভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। কিছু প্রার্থী ও দলকে অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। তার মতে, এই পরিস্থিতি নির্বাচন ব্যবস্থার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, নির্বাচনী সময় এলেই মামলা বাণিজ্য ভয়াবহ রূপ নেয়। ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর অনেক দাগি আসামি একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক আশ্রয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, এমন অনেক সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। মামলার ভয় দেখিয়ে রাজনৈতিক ফাঁদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে, না হলে নির্বাচন নিয়ে আস্থার সংকট আরও গভীর হবে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন  সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

Recent Comments