Wednesday, April 22, 2026
Home জাতীয় ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এরও আগে, প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments