Friday, June 5, 2026
Home জাতীয় ভারত যাতে উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত: ড. তুহিন মালিক

ভারত যাতে উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত: ড. তুহিন মালিক

মঙ্গলবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ভারতের উদ্বিগ্নের বিষয়ে মন্তব্য করেছেন।

তুহিন মালিক লিখেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। অথচ ১৬ বছর ধরে আওয়ামী লীগকে দিয়ে তিন তিনটি প্রহসনের নির্বাচনের সময় ভারত উদ্বিগ্ন ছিল না। বিডিআর, শাপলা ও জুলাই গণহত্যার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।’

তিনি বলেন, ‘পঁচাত্তরে শেখ মুজিবকে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। ‌‘আজীবন মনে রাখার’ মত বাংলাদেশ থেকে লুটপাট করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।’

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের গুম করে ভারতে তুলে নেওয়ার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। বাংলাদেশকে দীর্ঘদিন অঙ্গরাজ্যের মত ব্যবহার করে এখন যখন তাদের দল নিষিদ্ধ হলো, এখন সেটাকে তারা নিজেদের অঙ্গহানি মনে করে উদ্বিগ্ন।’

সর্বশেষ তিনি লেখেন, ‘তার মানে, ভারত যেটায় উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত।’

মঙ্গলবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মনে করেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments