বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আনার পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। এনিয়ে চলতি বছরে ষষ্ঠ বারের মতো ডিজেল তেল আসছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে যা শনিবার সন্ধ্যা নগর পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। কে নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত থেকে ডিজেল তেল আসছে। চলতি মাসে ১১ এপ্রিল আট হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল।এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হয়।পরে সেখান থেকে রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে। এদিকে ডিজেল তেলের মতো পেট্রল ও অকটেন তেল সরবরাহ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছে গ্রাহকরা।
ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য জালিয়াতি এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি কিছু অননুমোদিত প্রতিষ্ঠান সাধারণ প্লাস্টিক...
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা আর নেই। গতকাল (শুক্রবার, ১৫ মে) দিবাগত রাত ২টার...
দেশের বাজারে টানা দুই বার বাড়ানোর পর এবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক...
মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা
জনপ্রিয় ইলেকট্রনিক্স...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।
আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...
খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...
শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...