Friday, June 5, 2026
Home জাতীয় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীর শিক্ষাজীবনে সহায়তার জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সন্তান ও অভিভাবক ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ৩০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে, যা তাদের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে। পর্যায়ক্রমে আরও ৭০ জন শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হবে। এদিন আয়োজনে উপস্থিত ছিলেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের পরিবার এবং আন্দোলনে শহীদদের অভিভাবকরা।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রায়হান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আহত শিক্ষার্থীরা যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।” সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন করে দাতা অভিভাবক থাকবেন। শিক্ষার্থীরা কোনো বিশেষ প্রয়োজনে তাদের দাতা অভিভাবকের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাইতে পারবে।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন। তারা ঘোষণা দিয়েছে, আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।  আন্দোলনে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “স্বৈরাচার সরকারের পতনের ছয় মাস পার হলেও আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। যারা আন্দোলন করেছিলাম, তাদের অধিকাংশের অবস্থা এখন করুণ। কিন্তু এই উদ্যোগ আমাদের নতুন আশার সঞ্চার করেছে।”

বিএফ শাহীন কলেজের শহীদ ছাত্র আহনাফের মা বলেন, “আমার ছেলেকে হারিয়েছি। কিন্তু তার হত্যার বিচার তো দূরে থাক, অপরাধীরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই উদ্যোগ হয়তো কিছুটা হলেও আমাদের ব্যথা লাঘব করবে।”  অনুষ্ঠানে বক্তারা আহত ও শহীদ শিক্ষার্থীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, “আমাদের সন্তানদের আত্মত্যাগ বৃথা যাবে না, যদি আমরা তাদের শিক্ষার দায়িত্ব নিতে পারি। সমাজের প্রতিটি মানুষকে এই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা মনে রাখতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments