Thursday, June 11, 2026
Home অর্থ-বানিজ্য বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানি শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় কমিশন আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেছে। সংশ্লিষ্টদের ধারণা, পাইকারি, খুচরা ও সঞ্চালন- তিন পর্যায়েই বিদ্যুতের দাম বাড়তে পারে।

বিইআরসি জানিয়েছে, গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানির ওপর ভিত্তি করে আজ বিকেলে আদেশ দেওয়া হবে। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়, যা বর্তমান দামের তুলনায় ১৭ থেকে ২১ শতাংশ বেশি।

এদিকে চলতি মাসের শুরুতে সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে। এছাড়া গত মাসে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

লোকসানের কথা উল্লেখ করে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোও দাম বাড়ানোর আবেদন করেছে। ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ, আরইবি ৫ দশমিক ৯৩ শতাংশ এবং নেসকো ও বিপিডিবি ইউনিটপ্রতি নির্দিষ্ট অঙ্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, দেশের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পিজিসিবি সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাপানি, কোরিয়ান, আরবি শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। এসব...

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

Recent Comments