Friday, July 10, 2026
Home পুঁজিবাজার বিএসইসির নবনিযুক্ত কমিশনারদের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসির নবনিযুক্ত কমিশনারদের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব এবং কমিশনার মো. নাফিজ আল তারিককে ফুলেল শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (১১ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, তানভীর হাবিব রহমান, সিপিএ, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের এই শুভেচ্ছা জানানো হয়।

এ উপলক্ষে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং কমিশনারবৃন্দ পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক কমিশনারবৃন্দকে কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট বাস্তবায়নের অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় সিএসইর ঢাকা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

Recent Comments