Saturday, July 11, 2026
Home অর্থ-বানিজ্য বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: বিসিআই সভাপতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: বিসিআই সভাপতি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

এ বাজেটকে দেশের ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বাজেট বর্ণনা করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর গতকাল এক বিবৃতিতে বিসিআইয়ের পক্ষে তিনি এমন প্রতিক্রিয়া জানান।

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতার মধ্যে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার যেসব সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। বিশেষ করে ব্যাংক খাত, কর ব্যবস্থা ও সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘ মেয়াদে শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।’ বিসিআই বলেছে, বাংলাদেশের অভিজ্ঞতা বিবেচনায় নিলে দেখা যায়, এসব উদ্যোগ বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই শুরু থেকেই নির্দিষ্ট সময়সীমা ও সুস্পষ্ট পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হওয়া প্রয়োজন। সেই সঙ্গে প্রতিটি ধাপে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘উন্নয়ন অগ্রাধিকারের ১০টি খাত চিহ্নিত করা এবং সৃজনশীল ও সমুদ্র অর্থনীতিতে গুরুত্ব দেয়া টেকসই উন্নয়নের পথ শক্তিশালী করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments