Thursday, June 4, 2026
Home জাতীয় রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা, মোদির পোস্টে সমালোচনার ঝড়

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা, মোদির পোস্টে সমালোচনার ঝড়

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এ দিন বাংলাদেশ পাকিস্তানি শাসনের শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করে। তবে একই দিন ভারতও নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে উদযাপন করে, যা ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের ওপর ভারতের সামরিক বিজয়ের স্মারক।

এ বছর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ফেসবুক পোস্টে লেখেন, “আজ, বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের বীরত্ব আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।”

মোদির পোস্টে ১৯৭১-এর যুদ্ধকে কেবল ভারতের অর্জন হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে বাংলাদেশে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, মোদির এই বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার গৌরবকে উপেক্ষা করা হয়েছে।

বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল মিত্র, এর বেশি কিছু নয়। মোদির বক্তব্য মেনে নেওয়া যায় না।”

মোদির পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ বাংলাদেশিরাও। ফেসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, “এটা বাংলাদেশের বিজয় দিবস। ভারতের নয়।” আরেকজন বলেন, “মোদি আমাদের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে নিজেদের অর্জন হিসেবে দাবি করেছেন। এটি বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার সামিল।”

পোস্টটির কমেন্টে বাংলাদেশিদের প্রতিবাদ ও হাস্যকর ইমোজির আধিক্য লক্ষ্য করা গেছে। অনেকে মোদিকে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মোদি সরকারের এই ধরনের বক্তব্য বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনকে আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

Recent Comments