Tuesday, June 9, 2026
Home বিবিধ বরুড়ায় বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

বরুড়ায় বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত  আশ্রয় কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। শুক্রবার (২৩আগষ্ট) রাত ৮ টায় বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়,শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও এন ডি মুন্সি কলিমুল্লাহ দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্রের আশ্রয় নেওয়া পরিবারকে খাদ্য সামগ্রী বিরতন করা হয়।

চাল,ডাল,সয়াবিন তেল, চিড়া, পেয়াজ,লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই কাজে পুলিশের সাথে থেকে সহযোগিতা করেন নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

আশ্রয়কেন্দ্রে থাকা রহিমা বেগম বলেন, ‘পুলিশ দেখে ভয় পেয়েছিলাম। পরে দেখি তারা খাদ্য সামগ্রী দিচ্ছে আমাদের। খুব কষ্টে দিন কাটছিল। ত্রাণ পেয়ে ভালো লাগছে।’বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ সব সময় মানুষের সেবায় কাজ করে। আমাদের মাননীয় আইজিপি স্যার ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আজ লক্ষীপুর ইউনিয়নের মোট ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments