Sunday, June 21, 2026
Home কর্পোরেট ফের ইস্পাত শিল্পের নেতৃত্বে জিপিএইচের জাহাঙ্গীর আলম

ফের ইস্পাত শিল্পের নেতৃত্বে জিপিএইচের জাহাঙ্গীর আলম

শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবারও বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক সমিতির (বিএসএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে টানা আরও দুই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বর্তমানেও বিএসএমএর সভাপতির দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুনর্নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সংগঠনটির মহাসচিব হিসেবে নির্বাচিত হন সুমন চৌধুরী।

এজিএমে সদস্যদের ভোটে বিএসএমএর নতুন নির্বাহী পরিষদও গঠিত হয়। এতে মুহাম্মদ শহীদুল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি আমের আলী হোসেন, মো. আবদুস সালাম এবং মারুফ মহসিন সহ-সভাপতির দায়িত্ব পান।

নবগঠিত কমিটিতে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি) যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর অর্থ পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাইফুর রহমান খোকনকে।

এ ছাড়া সৌমিত্র কুমার মুৎসুদ্দি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, শাহরিয়ার জাহান সাংগঠনিক পরিচালক এবং মো. সারওয়ার আলম প্রচার পরিচালক হিসেবে নির্বাচিত হন।

পরিষদের অন্যান্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরায়েল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।

বিএসএমএ নেতারা জানান, নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী দিনগুলোতে দেশের ইস্পাত শিল্পকে আরও শক্তিশালী করা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিল্পখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments