Tuesday, June 9, 2026
Home জাতীয় “ফেব্রুয়ারিতে ভোট না হলে সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা”মত বিশ্লেষকদের

“ফেব্রুয়ারিতে ভোট না হলে সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা”মত বিশ্লেষকদের

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছে না। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি নাজুক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে সরকারকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবার তারা কতটা সহায়ক হবে এ নিয়েও রয়েছে সংশয়। সম্প্রতি গণঅধিকার নেতা নুরুল হক নূরের ওপর হামলা নির্বাচনে অস্থিরতার পূর্বাভাস বলেই মনে করছেন অনেকে।

নিরাপত্তা বিশ্লেষক নাঈম আসফাক চৌধুরীর মতে, নির্বাচনের আগে বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে নিতে হবে প্রস্তুতি।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের ঘাটতি শঙ্কার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে তখন।

অধ্যাপক মাহবুব উল্লাহ আরও বলেন, নির্বাচনের আগে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য যাতে বিরোধে পরিণত না হয় সেই প্রত্যাশাও জানান বিশ্লেষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments