ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার গুলশান শ্যুটিং ক্লাবের তৃতীয় তলায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান নারায়ণ রায়, এফসিএ সভাপতিত্ব করেন। সভায় চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইদ রেজারাজ আহ্মদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী ও কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর এবং বহু সম্মানিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
কোম্পানির পরিচালনা বোর্ড বছরজুড়ে কর্পোরেট পরিচালনা ও আর্থিক কার্যক্রম তাৎপর্যপূর্ণভাবে চালিয়ে যাওয়ার বিবরণ উপস্থাপন করেন। উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারকে ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন, নিরীক্ষকের রিপোর্ট গ্রহণ এবং অন্যান্য নিয়মিত এজেন্ডা আইটেমসমূহও সম্মতিক্রমে পাশ হয়। সভার কার্যক্রম কোম্পানি সচিব কর্তৃক পরিচালিত হয়।


