Wednesday, April 22, 2026
Home কর্পোরেট প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম 'আইনের মেলা' অনুষ্ঠিত

প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘আইনের মেলা’। প্রখ্যাত প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)।

এই মেলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যারা অর্থনৈতিক বা সামাজিক কারণে আইনি সহায়তা থেকে বঞ্চিত, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে মানবাধিকার ও আইন অঙ্গনের অভিজ্ঞ আইনজীবীরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন।

মেলায় পারিবারিক আইন, ভূমি সংক্রান্ত বিরোধ, নারী ও শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন, জরিপ ও ভূমি পরিমাপ আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হয়। এতে শতাধিক প্রান্তিক মানুষ তাদের সমস্যার সমাধান ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচআরএফের সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন শাখার আইনজীবীরা। পাশাপাশি চট্টগ্রাম বারের একাধিক সিনিয়র আইনজীবী মেলাটি পরিদর্শন করে আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন।

সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ এবং হিজ এক্সিলেন্সি জিয়াউদ্দিন আদিল বলেন, ন্যায়বিচার কেবল আদালতের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আইন মেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকদের মতে, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইন সম্পর্কে আস্থা তৈরি করবে এবং মানবাধিকার সুরক্ষায় একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments