Monday, May 11, 2026
Home জাতীয় পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা শত শত কর্মচারী

পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা শত শত কর্মচারী

ইচ্ছাকৃতভাবে মৌখিক পরীক্ষা স্থগিত করার অভিযোগ এবং দ্রুত মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

আজ রোববার (১৭ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধরা। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা।

অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতের ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments