Sunday, June 28, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফেরাতে এনবিআরের সহায়তা চায় ডিএসই

পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফেরাতে এনবিআরের সহায়তা চায় ডিএসই

পুঁজিবাজারকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের উপর অর্জিত আয়কে সম্পূর্ণরূপে কর অব্যাহতি দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এটি করা হলে শুধুমাত্র শেয়ারবাজারই উপকৃত হবে না, সঙ্গে সঙ্গে লেনদেনের উপর আরোপিত কর এবং মূলধনি আয়ের ওপর কর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটবে।

রোববার (২৭ অক্টোবর) ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
 

 
এতে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের শেয়ারবাজার বিমুখ করেছে এবং শেয়ারবাজারের উপর সামগ্রিকভাবে ভীষণ নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে শেয়ারবাজারের দৈনিক লেনদেন ১৮০০ কোটি টাকা থেকে ক্রমাগত হ্রাস পেয়ে ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। বাজারের সূচকও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সূচকের অব্যাহত পতন বিনিয়োগকারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। বাজারের এই লেনদেন এবং সূচকের পতনের ফলে সরকারের মূলধনি আয়ের ওপর কর এবং লেনদেনের ওপর আরোপিত কর উভয়ই উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।
 
ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয়ের উপর উৎসে কর্তিত করকে চূড়ান্ত কর হিসেবে পরিগণনা, ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন থেকে ০.০৫ শতাংশ উৎসে কর-কে হ্রাসকরণ এবং এ খাত থেকে নিরূপিত ক্ষতি অন্য খাতের আয়ের সঙ্গে সমন্বয় কিংবা নিরূপিত ক্ষতির জের পরবর্তী ছয় বছর পর্যন্ত টানার অনুমতিসহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনার জন্য ডিএসইর পক্ষ থেকে পাঠানো হয়েছে। এ সকল প্রস্তাবনার বিষয়গুলোও জাতীয় রাজস্ব বোর্ডের সুবিবেচনা লাভ করবে।
 
শেয়ারবাজার মুক্তবাজার অর্থনীতির প্রধানতম চালিকাশক্তি উল্লেখ করে ডিএসইর চেয়ারম্যান বলেন, তবে বিভিন্ন অনিয়ম এবং নীতি অসংগতির কারণে বাংলাদেশের শেয়ারবাজার অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমানে শেয়ারবাজারের কাঠামোগত সংস্কারে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সকল বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। আশা করা যায় সকল সংস্কার কার্যক্রমের সফল সম্পাদন এবং পরিপূরক নীতিসহায়তার মাধ্যমে দেশের শেয়ারবাজার শিগগিরই একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা শুরু করবে।
 
 জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে তিনি অবহিত আছেন এবং সামগ্রিক অর্থনীতি, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রস্তাবনাগুলোর ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
 
প্রতিনিধি দলকে তিনি বাজার মধ্যস্থতাকারীদের পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা, ডিভিডেন্ড আয়ের ওপর উৎসে কর কর্তনের সার্টিফিকেট দেয়াসহ কিছু বিষয়ে ডিএসইর নেতৃত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
 
এ সময় ডিএসইর পরিচালক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, মো. শাকিল রিজভী, রিচার্ড ডি রোজারিও, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স পলিসি) এ কে এম বদরুল আলম এবং সেন্টার ইন্টেলিজেন্স সেলের ডিরেক্টর জেনারেল আহসান হাবীব উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

Recent Comments