পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন— এ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সূত্রে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সীমানাসংক্রান্ত জটিলতায় আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


