Friday, July 10, 2026
Home জাতীয় পদোন্নতি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

পদোন্নতি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিডিএস (পারসোনাল ডাটাবেইস সিস্টেম) এ ব্যক্তিগত তথ্য ও সদ্য তোলা রঙিন ছবি হালনাগাদ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতির বিষয়টি বিবেচনায় আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

রোববার (৬ এপ্রিল) প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পারসোনাল ডাটাবেইস সিস্টেমে (পিডিএস) কর্মকর্তা-কর্মচারীদের সব ব্যক্তিগত তথ্য হালনাগাদ রাখা বাধ্যতামূলক। বিশেষভাবে উল্লেখ করা হয়, সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “যেসব কর্মকর্তা হালনাগাদকৃত রঙিন ছবি এবং অন্যান্য তথ্য জিইএমএস পিডিএস-এ সংযোজন করতে ব্যর্থ হবেন, তাদের বিষয়ে কোনো পদোন্নতির সুপারিশ গ্রহণযোগ্য হবে না।”

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, সুশাসন ও দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য হালনাগাদের মাধ্যমে সঠিক জনবল ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, বদলি ও পদোন্নতিসহ বিভিন্ন সিদ্ধান্ত আরও স্বচ্ছ ও কার্যকরভাবে গ্রহণ করা সম্ভব হবে।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে ইতোমধ্যেই নিজের তথ্য হালনাগাদের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও একবার এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে এবার তা আরও কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মপ্রক্রিয়ায় শৃঙ্খলা ও গতি আরও বাড়বে এবং ডিজিটাল প্রশাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

Recent Comments