Friday, July 17, 2026
Home কর্পোরেট নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স”

নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিড ব্যাংক হিসেবে নারায়ণগঞ্জে কার্যরত আরও ৪১টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে সম্প্রতি “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬” আয়োজন করে। শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস এবং স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সোমবার (১১ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক নিশাত আফরোজ বিন্নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাফকাত হোসেন। অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়, যা আশপাশের এলাকায় শোভাযাত্রা শেষে মূল অনুষ্ঠান হলে প্রবেশ করে। পরবর্তীতে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইন্টার‌্যাকটিভ কুইজ সেশন অনুষ্ঠিত হয়, যা তাদের মধ্যে উৎসাহ ও শিক্ষামূলক আগ্রহ সৃষ্টি করে।

বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয়ের গুরুত্ব এবং স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

Recent Comments