Monday, May 11, 2026
Home কর্পোরেট দেশের বাজারে লেনোভো ভি সিরিজ ল্যাপটপ লঞ্চ করলো‌ গ্লোবাল ব্র্যান্ড

দেশের বাজারে লেনোভো ভি সিরিজ ল্যাপটপ লঞ্চ করলো‌ গ্লোবাল ব্র্যান্ড

দেশের বাজারে নতুন দুটি লেনোভো ভি সিরিজ ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও কর্মজীবীদের দ্রুত, স্মার্ট এবং টেকসই ল্যাপটপের চাহিদাকে মাথায় রেখে এই মডেলগুলো তৈরি করা হয়েছে। নতুন মডেল দুটি হলো লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) এবং লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK)।

লেনোভো ভি১৪ মডেলে রয়েছে এএমডি রাইজেন আর৫ ৭৫২০ইউ প্রসেসর, ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহারকারীদের স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং সুবিধা দেবে। অন্যদিকে ভি১৫ মডেলটিতে আছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ, যা দৈনন্দিন অফিস কাজ, অনলাইন ক্লাস ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য আদর্শ।

উভয় মডেলে রয়েছে এএমডি রেডিয়ন গ্রাফিক্স, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, আরজে-৪৫ পোর্ট এবং প্রাইভেসি শাটারসহ ৭২০পি ওয়েবক্যাম। ফ্রি-ডস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের নিজেদের পছন্দমতো সফটওয়্যার ইনস্টল করার স্বাধীনতা দেয়।

২ বছরের ওয়্যারেন্টি সহ আর্কটিক গ্রে রঙের এই ল্যাপটপগুলো গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজ থেকে সহজেই পাওয়া যাবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments