Tuesday, April 21, 2026
Home জাতীয় দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।
betewin giriş
ড. ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময়, আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়। এ সময় প্রধান উপদেষ্টা নববর্ষ উপলক্ষে গৃহীত সব উদ্যোগের সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments