Tuesday, June 9, 2026
Home পুঁজিবাজার দি পেনিনসুলা চিটাগং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি পেনিনসুলা চিটাগং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজারের তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগং পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম ভাটিয়ারী গলফ ক্লাব-এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মোস্তফা তাহের আরশাদ।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান, পরিচালক মোঃ সাবেদুর রহমান, পরিচালক দারিউস ফারিস রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডঃ ফসিউল আলম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডঃ সুলতান আহমেদ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর আক্তার জাহান প্রমুখ।

উক্ত সভায় সবার সম্মতিক্রমে নিম্নোক্ত আলোচ্য সূচী সমুহ অনুমোদন হয়েছে।

আলোচ্যসূচী- ১ঃ “কোম্পানীর ২৩তম বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০২৫ ইং তারিখে সমাপ্ত অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরনী ও ইহার উপর নিরীক্ষকগণের প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হলো।’’

আলোচ্যসূচী- ২ঃ “কোম্পানীর পরিচালকবৃন্দের সুপারিশকৃত ৩০শে জুন, ২০২৫ ইং সমাপ্ত অর্থ বছরে ০.৫০% লভ্যাংশ কোম্পানীর ২৩তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হলো।”

আলোচ্যসূচী- ৩ঃ “কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক নতুন মনোনীত পরিচালক হিসেবে ইনভস্টেমন্টে র্কপোরশেন অব বাংলাদশেরে ব্যবস্থাপনা পরিচালক নরিঞ্জন চন্দ্র দবেনাথকে ২৭শে এপ্রলি ২০২৫ ইং তারিখে বোর্ড সভার প্রস্তাবনা অনুযায়ী নিয়োগ অনুমোদন করা হলো।”

“কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক নতুন পরিচালক হিসেবে মোঃ সাবদেুর রহমানকে ২৭শে অক্টোবর ২০২৫ ইং তারিখে বোর্ড সভার প্রস্তাবনা অনুযায়ী নিয়োগ অনুমোদন করা হলো।”

আলোচ্যসূচী- ৪ঃ “অদ্য ৩০শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় প্রফসের আক্তার জাহানকে কোম্পানীর নতুন স্বতন্ত্র পরিচালক হসিবেে নিয়োগ এবং অনুমোদন করা হলো।”

আলোচ্যসূচী- ৫ঃ “অদ্য ৩০শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় মাহবুব উর রহমানকে এবং আয়শো সুলতানাকে কোম্পানীর পরিচালক হিসাবে পুণঃনিয়োগ অনুমোদন করা হলো।”

আলোচ্যসূচী- ৬ঃ “মেসার্স হুদাভাসী চৌধুরী এন্ড কোং, চার্টাড একাউন্টেন্ডকে আগামী ২০২৫-২০২৬ হিসাব বছরের জন্য টাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা ভ্যাটসহ পারিশ্রমিকে দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে নিয়োগ অনুমোদন করা হলো।”

আলোচ্যসূচী- ৭ঃ “মেসার্স এম এম রহমান এন্ড কোং, চার্টাড একাউন্টেন্ডকে আগামী ২০২৫-২০২৬ হিসাব বছরের জন্য কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লাইয়েন্স অডিটর হিসাবে বার্ষিক টাকা ৮৬ হাজার ২৫০ টাকা ভ্যাট সহ পারিশ্রমিকে নিয়োগ অনুমোদন করা হলো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments