Friday, June 12, 2026
Home জাতীয় দিল্লিতে হাসিনার আবাসন নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে হাসিনার আবাসন নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

আওয়ামী লীগের গবেষণা ও তথ্য সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) এখন সায়মা ওয়াজেদ পুতুলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের কাছাকাছি একটি দোতলা ভবনেই কার্যালয় গড়ে, তিনি দেশের বাইরে থেকে সংস্থার কার্যক্রম দেখভাল করছেন। এখান থেকেই বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের নানা কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

সূত্র জানায়, সিআরআই মূলত তিনটি লক্ষ্য নিয়েই কাজ করছে: অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা ব্যর্থ প্রমাণ করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করা এবং বিরোধী দল ও গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এ জন্য প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে।

আগে সিআরআই পরিচালনার দায়িত্বে ছিলেন সজীব ওয়াজেদ জয়। যেহেতু তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই এখন সাময়িকভাবে দায়িত্ব নেননি। সায়মা পুতুল নিয়মিত দিল্লি কার্যালয়ে অফিস করছেন এবং এখানে থেকে সিআরআই’র বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সংস্থার মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা, ভিডিও ক্লিপ, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে রাজনৈতিক মতগঠন এবং বিভিন্ন বুদ্ধিজীবী ও সাংবাদিকদের নিয়োজিত করে প্রভাব বিস্তার করা হচ্ছে। বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনে সংঘাত সৃষ্টি, রাজনৈতিক ভেদাভেদ বৃদ্ধি এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলা।

সিআরআই-এর কার্যক্রম শুরু হয়েছিল ২০১০ সালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে, কিন্তু এখন আন্তর্জাতিকভাবে পরিচালিত হচ্ছে। এই কার্যালয় থেকে দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments