Saturday, July 11, 2026
Home কর্পোরেট দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্টসহ পুরস্কার

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্টসহ পুরস্কার

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আরো বেশি সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা। ৫ জুন রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ জুন ২০২৬ পর্যন্ত।

এই সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে থাকছে বছরের অন্যতম সেরা অফার।মধ্যবর্ষের কেনাকাটাকে আরো সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে এই ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। পাশাপাশি গ্রাহকরা উপভোগ করতে পারবেন সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার। ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরো সুবিধাজনক ও সাশ্রয়ী।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য থাকছে ব্র্যান্ড রাশ আওয়ার, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য মাত্র ছয় ঘণ্টা পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এছাড়াও পুরো ক্যাম্পেইনজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ কার্যক্রম।

সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করতে দারাজ তাদের এভরিডে লো প্রাইস (ইডিএলপি) উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে দারাজ চয়েস চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা, যা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও বেশি মূল্য ও সাশ্রয় নিশ্চিত করবে। 

এ বছরের ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ডেটল, ইউনিলিভার এবং হিমালয়া রয়েছে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে। ম্যারিকো যুক্ত হয়েছে গোল্ড স্পন্সর হিসেবে এবং ইমামি ও গোদরেজ রয়েছে সিলভার স্পন্সর হিসেবে। এসব অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য আরও আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনকে আরো লাভজনক করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডধারীরা বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, যা কেনাকাটাকে করবে আরো সাশ্রয়ী।

৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট উপলক্ষে দারাজ বাংলাদেশ দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফারগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে। এছাড়াও সর্বশেষ আপডেট, অফার এবং ক্যাম্পেইনের বিভিন্ন আয়োজন সম্পর্কে জানতে গ্রাহকরা অনুসরণ করতে পারেন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments