Friday, April 17, 2026
Home পুঁজিবাজার তিন বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

তিন বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিনটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে। ফান্ডগুলো হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড ও সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়।

একই সভায় বেমেয়াদি মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দেয়া হয়। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রাও ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক দিয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা আর বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন দায়িত্ব পালন করবে।

এছাড়া কমিশন সভায় সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা আর বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

অন্যদিকে কমিশন সভায় নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য আরো ১৪ প্রতিষ্ঠানের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানগুলো হলো কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইমতিয়াজ হুসেইন সিকিউরিটিজ লিমিটেড, মণ্ডল সিকিউরিটিজ লিমিটেড, এমএএইচ সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এনওয়াই ট্রেডিং লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

কমিশনের আদেশ পরিপালন সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে। এ সময় প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদের (নিট ওয়ার্থ) ঘাটতিসংক্রান্ত বিধানে সাময়িক শিথিলতা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments