Saturday, May 16, 2026
Home জাতীয় ঢাকায় ভয়ানক মাদক ‘কিটামিন’ তৈরির ল্যাব, ৩ চীনা নাগরিক গ্রেফতার

ঢাকায় ভয়ানক মাদক ‘কিটামিন’ তৈরির ল্যাব, ৩ চীনা নাগরিক গ্রেফতার

রাজধানীতে ভয়ানক মাদক ‘কিটামিন’ প্রস্তুতের একটি ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।  এ ল্যাব থেকে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে সংস্থাটি। সোমবার (০৬ এপ্রিল) ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান এ তথ্য জানান।

মেহেদী হাসান বলেন, ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তদন্ত কাজে অগ্রগতি হয়েছে। চক্রটি ক্রিপ্টোকারেন্সিতে কিটামিনের লেনদেন করতেন। তাদের কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে। তবে গ্রেফতার তিন চীনা নাগরিকের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিএনসি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। সেখানে কিটামিন প্রস্তুত ল্যাবের কার্যক্রম, গ্রেফতার চীনা নাগরিকদের ভূমিকা, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক লেনদেনের কৌশল এবং সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments