Monday, June 15, 2026
Home জাতীয় ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ৪৭ জন

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ৪৭ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিদিনই নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি সপ্তাহে (২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর) ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু এবং ৫,৯৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২৩ নভেম্বর ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু এবং ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হন। পরবর্তী দিনগুলোতে সংখ্যাগুলি আরো বাড়ে, ২৪ নভেম্বর ১১ জন মারা যান এবং এক হাজার ৭৯ জন হাসপাতালে ভর্তি হন, ২৫ নভেম্বর মৃত্যু হয় ২ জনের এবং ৯৩৪ জন ভর্তি হন। ২৬ নভেম্বর ১০ জনের মৃত্যু এবং ৯৯০ জন ভর্তি হন, ২৭ নভেম্বর ৪ জন মারা যান এবং ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হন। ২৮ নভেম্বর ৭ জন মারা যান এবং ৮৩৭ জন ভর্তি হন, আর ২৯ নভেম্বর ৩ জনের মৃত্যু হয় এবং ৩৫৪ জন ভর্তি হন।

২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরে এখন পর্যন্ত ৯০ হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এদের মধ্যে ৮৭ হাজার ২৮১ জন ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গু আর সিজনাল নয়, বরং সারা বছরই এটি প্রকোপ সৃষ্টি করছে। মশা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ওষুধ ব্যবহার ও সিটি করপোরেশন থেকে সঠিক প্রচারণার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশার বিরুদ্ধে শুধু জরিমানা বা জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ বন্ধ করা সম্ভব নয়। এজন্য সঠিক জরিপ ও দক্ষ জনবল নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments