Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার ডিবিএইচ’র সাধারণ সভায় ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ’র সাধারণ সভায় ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে। অনুমোদিত লভ্যাংশ থেকে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করা হবে। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্ম এ অনুষ্ঠিত ২৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাব অনুমোদন দেয়।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান আহমেদ মোশতাকুর রাজা চৌধুরী। সভায় ভাইস চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ এবং পরিচালকদের মধ্যে নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক ইমরান রহমান, অধ্যাপক নওশীন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন, এফসিএস, এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানটির পরিচালন দক্ষতা তুলে ধরেন এবং খেলাপী ঋণ নিয়ন্ত্রনে ডিবিএইচ এর সাফল্য উল্লেখ করে বলেন ডিবিএইচের খেলাপী ঋণ প্রতিষ্ঠানটির মোট ঋনের ০ দশমিক ৯৭ শতাংশ যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন যা প্রতিষ্ঠানটিকে পরপর ২০ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং AAA (ট্রিপল এ) পেতে ভূমিকা পালন করেছে। এর সাথে তিনি ডিবিএইচের বিভিন্ন সিএসআর প্রকল্পের কথাও উল্লেখ করেন।

ডিবিএইচের চেয়ারম্যান মোশতাকুর রাজা চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

তিনি বৈশ্বিক মন্দাবস্থার কারণে সৃষ্ট প্রতিকুল অবস্থা সত্তেও কোম্পানীর আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহন করা হয়েছে তা কোম্পানীর আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর ২৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে। চেয়ারম্যান আহমেদ মোশতাকুর রাজা চৌধুরী সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ এবং পরিচালকদের মধ্যে নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক ইমরান রহমান, অধ্যাপক নওশীন রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন, এফসিএস, ও সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

Recent Comments