Wednesday, June 17, 2026
Home পুঁজিবাজার ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে ডাচ্-বাংলা ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৬৭ হাজার ৯৮৭ কোটি ৫৫ লাখ টাকা। একই সময় ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৫০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৪২ হাজার ৮৬৮ কোটি ৯৪ লাখ টাকা।

ব্যাংকের আমানত (ডিপোজিট) ২০২৫ সালে ১৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৬২ হাজার ২০৫ কোটি ৭৮ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ৫২ হাজার ১৮৭ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া ২০২৫ সালে কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১ হাজার ৫৯১ কোটি ১৬ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬৪ কোটি ৭৭ লাখ টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সায়।

ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার (সিএআর) ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১ শতাংশে, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশের চেয়ে বেশি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ ও মো. ফখরুল ইসলামের পুনঃনিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য কোম্পানির বহির্নিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগও অনুমোদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল...

মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট...

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ...

Recent Comments