Thursday, June 4, 2026
Home কর্পোরেট চিরনিদ্রায় শায়িত পরিবর্তনের পথিকৃৎ এজিএম শামসুল কামাল

চিরনিদ্রায় শায়িত পরিবর্তনের পথিকৃৎ এজিএম শামসুল কামাল

বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব এজিএম শামসুল কামাল আর নেই। শনিবার (৯ আগস্ট) ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। বাংলাদেশের আর্থিক খাতে অবিস্মরণীয় অবদান রাখা এই কৃতীজন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে দেশের পুঁজিবাজারের আধুনিক অবকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি রেকিট অ্যান্ড বেনকিজার (বাংলাদেশ)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং গ্ল্যাক্সো বাংলাদেশ-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি রোটারি ইন্টারন্যাশনাল, ইউসেপসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে তিনি ছিলেন সমাজ উন্নয়নে নিবেদিত।

আমরা মহান আল্লাহ তা’আলার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করেন। তিনি তিন কন্যা ও পাঁচ জন নাতি রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments