Tuesday, April 21, 2026
Home জাতীয় খালেদা জিয়ার জানাজা-দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

খালেদা জিয়ার জানাজা-দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত প্রস্ততি সভা শেষে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, জানাজা-সংক্রান্ত সকল কিছু পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় করা হবে, সম্প্রচার করবে বিটিভি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য। মাঠে থাকবে সেনাবাহিনীও।

তিনি আরো বলেন, বিএনপির সাথে সমন্বয় করে জানাজার আয়োজন করা হবে। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শফিকুল আলম বলেন, জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতা, কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে।

ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত নেয়ার সময় পুরো রাস্তায় তাকে শ্রদ্ধা জানানো হবে। দলীয় অবস্থান থেকে সরকারকে সহায়তায় করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments