Thursday, June 11, 2026
Home স্বাস্থ্য বার্তা কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল হুদা খান। তিনি বলেন, অস্বাস্থ্যকর উপায়ে মোটাতাজা করা পশুর মাংস মানুষের কিডনি, লিভার, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

তিনি জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে দ্রুত লাভের আশায় কিছু অসাধু খামারি পশুর ওজন বাড়াতে ডেক্সামেথাসন, প্রেডনিসোলনসহ বিভিন্ন স্টেরয়েড ও হরমোন ব্যবহার করে থাকে। এসব উপাদান পশুর শরীরে কৃত্রিমভাবে পানি জমিয়ে সাময়িকভাবে ওজন বাড়ালেও তা পশুর স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে।

ডা. নাজমুল হুদা খানের মতে, রান্নার পরও এসব স্টেরয়েডের প্রভাব পুরোপুরি নষ্ট হয় না। ফলে এসব মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে কিডনি ও লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হরমোনজনিত ভারসাম্যহীনতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, গবাদিপশুতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাকেও কঠিন করে তুলতে পারে।

বিশেষজ্ঞরা জানান, অস্বাভাবিকভাবে মোটাতাজা পশুর কিছু লক্ষণ রয়েছে। যেমন— পশুর চলাফেরায় অনীহা, অতিরিক্ত ভারী দেখানো, ঘন ঘন শ্বাস নেওয়া, নাক শুষ্ক থাকা এবং চামড়া অস্বাভাবিকভাবে চকচকে হওয়া। তবে শুধু বাহ্যিক লক্ষণের ওপর নির্ভর না করে সচেতনভাবে পশু কেনার পরামর্শ দিয়েছেন তারা।

তিনি বলেন, বাংলাদেশ পশু খাদ্য আইন-২০১০ অনুযায়ী গবাদিপশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ। আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে।

নিরাপদ কোরবানি নিশ্চিত করতে খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু পালনে উৎসাহিত করা, অবৈধ ওষুধের বিক্রি নিয়ন্ত্রণ, পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের উপস্থিতি নিশ্চিত করা এবং গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন কর্নেল (অব.) ডা. নাজমুল হুদা খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আজ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল...

Recent Comments